
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জেনহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সাহেদ, দপ্তর সম্পাদক মোঃ আনিছ খান, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনজু, সদর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জাহিদুল ইসলাম জুটন প্রমুখ।
গণসংযোগকালে এডঃ রেজাউল ইসলাম ভূইয়া বলেন, পল্লীবন্ধু এরশাদের নেতৃত্ত্বাধীন জাতীয় জোট আগামীতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের তৃণমূল পর্যায়ে পার্টিকে সুসংগঠিত করতে হবে। আমাদের নেতা পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।