
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নবীনগরের সভাপতি আবুল খায়ের, বাঞ্ছারামপুরের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কসবার সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল, বিজয়নগরের সভাপতি আনোয়ার হোসেন, আশুগঞ্জের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদরের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন, আখাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক বাহার মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কসবা উপজেলার অনিক বেকারীর সত্ত্বাধিকারী সোহরাব হোসেন। পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওঃ হাফেজ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, বেকারী শিল্পকে আরো প্রসিদ্ধ করতে খাদ্যের গুনগতমান বজায় রাখতে হবে। বেকারী সামগ্রী আমাদের সকলেরই নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। তাই বেকারীতে পন্য তৈরীর সময় পরিস্কার পরিচ্ছন্নতা ও পন্যের গুনগত মান নিশ্চিত করতে হবে। তিনি এই শিল্পের ব্যাপক প্রসার ঘটাতে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বেকারী ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। প্রেস রিলিজ