The voice of Brahmanbaria || Local news means the world is

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে মিলিত হন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মজিবুল্লাহ মুজিব। বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণের নেতা ডা. নাঈম, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ আবেদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ ইয়াসিন বাবু।
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোল্লা সালাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Exit mobile version