The voice of Brahmanbaria || Local news means the world is

নৌকা মার্কার সমর্থনে জেলা ছাত্র লীগের মিছিল সমাবেশ

br chatro ligue _18-2-16

গত বুধবার বিকেলে আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে মিছিল করেছে জেলা ছাত্রলীগ। জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নৌকা নৌকা স্লোগানে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হাসান জুম্মান এর সভাপতিত্বে ও সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খান শ্রাবণ এর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি সাজিদুর রহমান খান দিপন, জিদনী ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, জাকির হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সম্পাদক শেখ রাজিবুর রহমান, গ্রন্থা ও প্রকাশনা সম্পাদক মহসিন মোল্লা, উপ-গণযোগাযোগ সম্পাদক শাওন আলম, উপ-তথ্য প্রযুক্তি সম্পাদক বিশাল সাহা, উপ-সম্পাদক হিমেল মাহমুদ, সরকারী কলেজ ছাত্র লীগের সভাপতি শাহাদৎ হোসেন শুভন, সহ-সভাপতি আরিফিন প্রিতম, যুগ্ম সম্পাদক রাব্বি, শহর ছাত্র লীগের আহব্বায়ক মিকাইল হোসেন হিমেল, যুগ্ম আহব্বায়ক রুবেল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।

Exit mobile version