The voice of Brahmanbaria || Local news means the world is

নৌকাকে হারিয়ে জিতলেন একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান পারসনের সাবেক উপদেষ্টা ও বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ একে একরামুজ্জামান।

রোববার (৭ জানুয়ারি) রাতে বিভিন্ন কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

৭৯ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল শেষে দেখা যায়, কলার ছড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী একে একরামুজ্জামান পেয়েছে ৮৯ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুল হক ভূইয়া ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version