The voice of Brahmanbaria || Local news means the world is

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যুবলীগ সভাপতিসহ আটক দুই

arrest_logo_1-18_25993_0
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোঃ তারিকুল ইসলাম(৩৪) ও মোঃ হুমায়ুন কবিরকে(৩২) আটক করেছে পুলিশ। তারিকুল ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও মধ্যপাড়া গ্রামের কাজী মোঃ আব্দুল করিমের ছেলে এবং হুমায়ুন একই ওয়ার্ডের যুবলীগ সভাপতি ও গ্রামের আবুল খায়েরের ছেলে। আজ ভোর রাতে শহরের মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান, নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করে প্রচার প্রচারণা চালানোর অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিধিমোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version