
আপনি যদি কোন সমস্যায় পরেন, তবে আপনাকে ঐ সমস্যার বিপরিতে না হেটে তাকে জিবনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করাই ভাল অথবা সমস্যার মোকাবেলা করার সাহস ও প্রস্তুতি নিতে থাকুন। যদি সমস্যার বিপরিতে যাওয়ার চেষ্টা করেন তবে সাময়িক সাফল্য অনুভব করলেও চুড়ান্ত ভাবে বিলুপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। যদি ভাবেন যে, সমুদ্রের উচু ঢেউ থেকে বাচার জন্য সমুদ্রে না নামায় ভাল। উচ্চতা ভীতির জন্য প্লেনে না চড়ার সিদ্ধান্তই চূড়ান্ত তবে আপনার নাম আকাশে ও সমুদ্রে বিচরনকারি বিলুপ্তপ্রায় প্রানিদের তালিকায় দেখার অপেক্ষায় থাকুন।
জিবনে কঠিনতর সমস্যায় আছেন, একাধিক সমস্যায় নিজেকে অসহায় মনে হচ্ছে? তবে ভাবুন আপনি এখনো বিলুপ্ত হয়ে যান নি। আল্লাহ আপনাকে কোন পশুপাখি হিসেবেও সৃস্টি করেন নি। সকল কিছুর উপর ক্ষমতা দিয়ে আপনাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে। এখন আপনি আপনার ক্ষমতার ব্যবহার করেবেন নাকি কাপুরুষত্ব নিয়ে এই মহাবিশ্ব থেকে বিলুপ্ত হবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে শেষ বিচারের দিন আল্লাহর প্রতি কোন অভিযোগ করবেন না।
সমস্যাটা যেহেতু আপনার এর সমাধানটাও আপনাকেই করতে হবে। কোন বলিউড হলিউডের নায়করা আসবে না আপনার জন্য ফাইট করতে। আপনার নিজস্ব মানসিকতা, প্রজ্ঞা, ও সৃষ্টিকর্তার উপর অবিচল আস্থাই পারে আপনাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করতে।
সম্ভবত মহাবীর টিপু সুলতান বলেছিলেন, শিয়ালের মত হাজার বছর বাচার চাইতে বাঘের মত একদিন বাচাই শ্রেয়। এবার আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার ব্যাপার।।