The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগর পরিদর্শনে আসছে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রতিনিধি দল, সার্বিক ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

bbb-nas

জেলার নাসিরনগরে ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননার ঘটনায় সৃষ্ট ঘটনার সার্বিক তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ব্রাহ্মণাবাড়িয়ার জেলা প্রশাসক রেদওয়ানুর রহমান ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম কে জানান, অতিরিক্ত জেলা ম‌্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামসুল হককে প্রধান করে গঠিত এ কমিটির অন্য দুজন সদস্য হলে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা [জিএম শাখা] মাসুকাতে রাব্বি। তারা আগামী ১০ কর্ম দিবসের মধ্যে ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের কোন দূর্বলতা ছিল কিনা? গৃহীত পদক্ষেপ সঠিক ছিল কিনা? ঘটনার সাথে কারা জড়িত? জঙ্গী সূত্রতা রয়েছে কিনা ইত্যাদি তথ্যে প্রতিবেদন জমা দেবেন।

এদিকে, মঙ্গলবার নাসিরনগর পরিদর্শনে আসছে কেন্দ্রীয় আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ব্রাহ্মণবড়িয়াটোয়েন্টিফোরটকম কে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবে। এ প্রতিনিধি দলে ৫ সদস্য থাকতে পারে বলে জানান তিনি।

Exit mobile version