
পারিবারিক সূত্রে জানা যায় নিখোঁজ সাদিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের মোঃ জহির মোল্লার মেয়ে। সে এবছর চট্টগ্রাম আছমা খাতুন সিটি মডেল কলেজ হতে এইচ,এস,সি পরীক্ষা দিয়েছে।
নিখোঁজ ছাত্রীর বাবা জহির মোল্লা বলেন,সাদিয়া এইচ,এস,সি পরীক্ষা শেষে ১৫ মে কুমিল্লায় তার খালার বাড়িতে বেড়াতে যায় পরে সে ২০ মে বেলা ১১ ঘটিকায় খালার বাসা হতে বাড়ির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার একটি বাসে করে রওয়ানা দিয়ে এখন পর্যন্ত বাড়িতে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর তাকে না পেয়ে অবশেষে ২০ মে রোববার নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি করি।
নাসিরনগর থানার ওসি আবু জাফর জানান, নিখোঁজ সাদিয়াকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।