The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু

বেসরকারী উন্নয়ন সংস্হা আশার উদ্যোগে নাসিরনগরে থেকে শুরু হয়ছে ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প। আশার আঞ্চলিক কার্যালয়ে প্রধান অতিথী হিসেবে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: লিয়াকত আলী।

আশার আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মো: কাজী বোরহান উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধননী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব আব্দুল আহাদ। এছাড়াও ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হক, এ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার কাজল মিয়া, ব্রাঞ্চের কর্মীবৃন্দ শিক্ষা সুপারভাইজার ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাম্পের প্রথম দিনে ১২৫ জন রোগীকে ফিজিওথেরাপী/স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। বিশেষ অতিথী জনাব আব্দুল আহাদ বলেন, আশা নিজস্ব আয় থেকে এরকম অনেক জনহিতকর কাযক্রম পরিচালনা করে আসছে। ব্রাহ্মণবাড়ীয়া জেলায় চক্ষু শিবির, ফিজিওথেরাপী ক্যাম্প, প্রাথমিক স্বাস্থ্য সেবা, সেনিটেশন, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন ইত্যাতি জনসেবামূলক কাযক্রম চালু আছে।প্রেস রিলিজ

Exit mobile version