The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে স্কুল ছাত্রীর আত্মহত্যা


এম.ডি.মুরাদ মৃধা: নাসিরনগর সংবাদদাতা ॥ নাসিরনগরের  বাঘী গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অনামিকা মল্লিক (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী। অনামিকা মল্লিক ভলাকুট ইউনিয়নের বাঘী  গ্রামের দরিদ্র প্রদেশ মল্লিকের মেয়ে। সে বাঘী গৌরাঙ্গ প্রভু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রি। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকবাসী জানায়,পরিবারের সাথে অভিমান করে বাড়ির গোয়ালঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে ।

সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ অনামিকার লাশ উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাফর আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version