The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে সহিংসতা :: রিমান্ড শেষে আহাদ-সুরুজ কারাগারে

asব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল আহাদ ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. সুরুজ আলীকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দু’দিনের রিমান্ড শেষে দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি শেখ আবদুল আহাদ ও সুরুজ আলীকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের আদালতে হাজির করে। তবে এদিন আসামিদের নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়নি। এর ফলে আদালতের বিচারক তাদের দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১০ জানুয়ারি দুপুরে সুরুজ আলীকে এবং বিকেলে শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Exit mobile version