
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সেনা বাহীনির একটি দল ও পুলিশের সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসমাগম না করতে এবং বিনা করাণে রাস্তায় না ঘোরতে সাধারণ মানুষদের সচেতনতামূলক দিক নির্দেশনা দিচ্ছিলেন এসিল্যান্ড। এ সময় উপজেলার বুড়িশ্বর ও গোকর্ণ ইউনিয়নে সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে রাস্তায় ঘোরাফেরার কারণে ৭ যুবককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অপরদিকে জনসমাগম করে চা বিক্রি ও দোকানে আড্ডা দেয়ার অভিযোগে এক চা বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।
নির্বাহী মেজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১)(খ) লংগনের দায়ে ৮ জনকে একই আইনের ২৫(২) অনুসারে সর্বমোট ৮০০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় সেনা বাহীনি ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন।