
শুক্রবার ৩০ আগষ্ট সকাল এগারটার সময় উপজেলা ডাকবাংলোতে এ চেক বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন,সহকারী কমিশনার(ভূমি)তাহমিনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক লতিফ হোসেন প্রমুখ।
উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের রুবেল তালুকদার,ফান্দাউক ইউনিয়নের লিংকন পাল ও গুনিয়াউক ইউনিয়নের রিপা আক্তারকে চিকিৎসা বাবাদ ৫০ হাজার টাকার চেক প্রতি জনকে বিতরণ করা হয়। অপরদিকে চিতনা আখরা মন্দির ও করগ্রাম মন্দিরকে ২০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। আনন্দপুর জামে মসজিদ,হরিপুর দক্ষিণ পূর্ব জামে মসজিদ,গোকর্ণ নতুন বাজার জামে মসজিদ ও হরিপুর মধ্যপাড়া গাউছিয়া জামে মসজিদে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। গুনিয়াউক জামে মসজিদ,বড়নগর জামে মসজিদ ও ধরমন্ডল জামে মসজিদে ৬০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। শ্রীঘর বায়তুল মামুন জামে মসজিদ ও উরিয়াইন জামে মসজিদে ৩০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।