
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী উদযাপন কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী উদযাপন কমিটির নাসিরনগরের সদস্য সচিব এস.এম. বদিউল আশরাফের সঞ্চালনায় ও আহবায়ক কামরুল চকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাসানী চর্চা কেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়া শাখার সংগঠক অ্যাডভোকেট আব্দুন নূর, তেল-গ্যাস, খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নাসির মিয়া,জাতীয় কৃষক ক্ষেত-মজুর সমিতির ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আব্দুস সুবহান মাখন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। অধিকার বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করেছেন।