
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ভলাকুট ইউপির চেয়ারম্যান বাকি বিল্লা জুয়েল সড়ক দুর্ঘটনা নিহত হওয়ার পর চেয়ারম্যান পদটি শুন্য হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী প্রয়াত চেয়ারম্যান মরহুম বাকিবিল্লাহ জুয়েলের ছোট ভাই মো: রুবেল মিয়া (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: আরাফাত আলী(আনারস),বিএনপি মনোনীত মোঃ ছোয়াব খান (ধানের শীষ) ২৪৪১ ভোট পেয়ে ৩য় স্থান।
সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ চোখে পড়ার মতো প্রচুর সংখ্যক পুলিশ,বিজিবি র্যাব মোতায়েন ছিল । নির্বাচন চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।