
গত দুদিনে নাসিরনগরে মেচতুর পাড়ায় কামড়িয়েছে গীতা রাণী দাস(৪৫) ও মোহ মায়া রানী দাস(৫০)। গাংকুল পাড়ায় কুকুরের কামড়ে আক্তান্ত হয়েছে স্কুল পড়–য়া শিক্ষার্থী শরীফ(১২)। নাসিরনগরে সবচেয়ে বেশি আতংকিত এবং আক্রান্ত হচ্ছে বাজারে এবং থানায় যাওয়ার পথে। রাতে সাধারণ মানুষ এমনকি থানার কোন পুলিশও ভয়ে বের হচ্ছেন না। নাসিরনগর কোর্ট রোডে রাত ৭টার পর মানুষ শুন্য হয়ে পড়ে। রাস্তায় নেমে আসে নিরবতা। যেন গভীর রাত। প্রয়োজনীয় কাজও করতে পারছেনা কুকুরের কামড়ের ভয়ে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী বলেন, বিষয়টি আমরা খুজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেব
উপজেলা থানা স্বাস্থ্য কর্মকর্তা কে এম হুমায়োন কবির বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কুকুরের কামড়ের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন এর সেবা চালু হয়নি। এটি জেলা হাসপাতাল হতে আনতে হয়।