
নাসিরনগর উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত চার জন শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন। হুইল চেয়ার পাওয়া শিক্ষার্থীরা হলেন- কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেহা বেগম, দাঁতমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণির শিক্ষার্থী তোয়াছিন, সিংহগ্রাম উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী দুরন্ত সরকার ও শ্রীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী হাসি আক্তার।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর উপেজলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল আলম, উপেজলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার।
উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা বলেন, বর্তমান সময়ে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে বলে সরকার তাদেরকে নানা সুযোগ-সুবিধা দিচ্ছে।