The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে বিদ্যুৎপিষ্টে স্কুল ছাত্রের মৃত্যু।

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে : নাসিরনগরে বিদ্যুৎপিষ্টে স্কুল ছাত্রের মৃত্যু খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ৬ নং ওয়ার্ডে।
জানা যায় সে ধরমন্ডল ইউনিয়নের রজব অালীর ছেলে । সে ধরমন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্র। তার নাম মোঃ সেলিম মিয়া(৯)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে বিদ্যুতের মেইন তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকলে তার সাথে শর্ট খেয়ে ২৩ মে বুধবার দুপুরে মারা যায়। জানা গেছে পল্লী বিদ্যুতের তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে মাঠিতে পড়ে থাকলে সেই তারের সাথে লেগে ওই ছাত্রেরর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চেয়ে নাসিরনগর পল্লী বিদ্যুৎ অফিসে কয়েক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

Exit mobile version