
চাপড়তলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজোলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.হান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সারুয়ার, চাতলপাড় ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ আলী,নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সাধারাণ সম্পাদক মঞ্জু মৃধা,ইউপি সদস্য আজদু মিয়া। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১৩টি ইউনিয়ন হতে আগত ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকগন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আজিজুর রহমান চৌধুরী।
সভায় বিএনপি দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা না করে বেগম জিয়ার কারা মুক্তি, আগামী সংসদ নির্বাচন ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পক্ষে মত দেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে এম.এ.হান্নান বলেন, দেশে আর কখনো ৫ জানুয়ারীর মত নির্বাচন হতে দেয়া হবেনা। আমদের দেশমাতা খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা নির্বাচনে যাবনা। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। হয় নির্বাচন নতুবা আন্দোলন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।