
রোববার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বুড়িশ্বর গ্রামের মাসুক মিয়া ও দ্বীন ইসলামের মধ্যে বাড়ির সীমনা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ২৮ ডিসেম্বর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় রোববার উভয় পক্ষ ফের দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।