
তারা ভলাকুট ইউনিয়নের বালিখোলা গ্রামের বাসিন্দা। জানা যায় তারা ৫ জন মিলে বৃষ্টিরর সময় মাছ ধরতে যায় নদীর কাছে। পরে প্রচন্ড বজ্রপাতের ভয়ে নদীর পাড়ে একটি ঘরে আশ্রয় নেয় ৫ জন। হঠাৎ বজ্রপাত এসে ঘরটিতে এসে পড়লে ঘটনা স্থলে তিনজন মারা যায়। ২ জন আহত হয়। আহত মিরাজ(৪৫) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং অপর আহত রেশম(৩০) কে নাসিরনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার তথ্যতা নিশ্চিত করেন জরুরী বিভাগের কর্তব্যরত ডা: সাইফুল ইসলাম।