
এলাকাবাসী সূত্রে জানা যায়,গত শুক্রবার বিকেল ৫.৩০ মিনিটে হোটেল আল-আমিনে বসে ৬০০পিচ ইয়াবা বিক্রির সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যপারে ফান্দাউক পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা এ প্রতিনিধিকে বলেন, পলাশ ভাল ছেলে কে বা কাহার তার নামে অপপ্রচার রটিয়েছে। পলাশ বর্তমানে স্কুলে তার কাজ করছে।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার এ প্রতিনিধির উপস্থিতে প্রধান শিক্ষিকা জাহানারাকে ফোন করে তার গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত হয় এবং পলাশ গত শুক্রবার হতে এলাকায় নেই ।
এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার বলেন, আমরা সরেজমিন স্কুলে পরির্দশন করে আইনগত ব্যবস্থা নেব।