
রিজু দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের গাংকুল পাড়ার সুজন দাসের ছেলে। সে দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছে। বাবা সুজন দাস একজন জেলে। মাছ ধরে তার সংসার চলে। ছেলের ক্যান্সারের চিকিৎসার জন্য নিজের সকল সম্পত্তি বিক্রি করে এখন সে সর্বশান্ত।
সুজন দাস বলেন, আমি এমপি সবের কাছ থিক্যা দুই লাক টাহা পাইয়্যা মেলা খুশি। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যিমুন বাইচ্ছা থাহে।