
বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। বিষয়টি নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান। আটকরা হলো- পরশ মিয়া, খসরু মিয়া, মঞ্জু মিয়া, হাসান আলী, ফুল মিয়া, বাছির মিয়া প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন পূর্বে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে পরশ মিয়া ও হুমায়োন মিয়ার লোকদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঘটনার নিষ্পত্তি হয়। এবং উভয় পক্ষ পুনরায় ঝগড়া করবে না মর্মে লিখিত অঙ্গীকার করেন।
গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোয়ব আহমেদ হৃতুল বলেন, পূর্ববিরোধের জেরে উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশকে খবর দিলে তাৎক্ষনিকভাবে সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে থামাতে ১৮ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি আরো বলেন, সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।