The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে নিখোঁজের একদিন পর নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের একদিন পর লঙ্গন নদী থেকে মোঃ আব্দুস সালাম (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। সালাম উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ২০ নভেম্বর ভোর ছয়টার সময় মেদিনী হাওরে নিজের জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হয়। হাওরে যেতে লঙ্গন নদী পাড় হতে হয়। নদী সাঁতরে পাড় হতে গিয়ে ডুবে যায় সালাম। পরে স্থানীয়দের সহযোগীতায় নদীতে লাশ খুঁেজ পাওয়া যায়নি।

পরের দিন ২১ নভেম্বর বিকালে লঙ্গন নদীতে একটি লাশ ভাসতে দেখলে স্থানীয়রা উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, সালাম নামে এক কৃষকের লাশ লঙ্গন নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এটি হত্যা নাকি ডুবে মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানতে পারব।

Exit mobile version