The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে দুধর্ষ ডাকাতি সংঘঠিত

dakati_pic-23
প্রতিনিধিঃ শুক্রবার রাত দশটায় জেলার নাসির নগর উপজেলার সদর ইউনিয়নের নাসিরনগর নুরপুর রাস্তায় দুর্ধষ ডাকাতি সংঘঠিত হয়।নাসিরনগর বাজারের ব্যবসায়ী আল রানা ফ্যাশনের মালিক মোঃ আব্দুল্লাহ মোটর সাইকেল যোগে বাজার থেকে ফুলপুর বাড়িতে যাওয়ার সময় উইরাইল নামক স্থানে ৬/৭ জনেরুুুুুুু একদল মুখোশধারী ডাকাত রাস্তায় তার গতিরোধ করে ।তাকে মোটর সাইকেল থেকে টেনে নামিয়ে পাশের জমিতে নিয়ে হাত পা বেঁধে ফেলে ।পরে তার কাছ থেকে ব্যবসার নগদ ১৮ হাজার টাকা,একটি ইয়ামাহা মোটর সাইকেল যার নং ব্রাক্ষণবাড়িয়া হ ১১-০৯৩৭ ও একটি স্যাম্পনি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।খবর পেয়ে রাতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি বলে জানায় পুলিশের উপপরিদর্শক মোঃ মহিউদ্দিন( সুমন)।এ বিষয়ে থানায় মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ নাসির উদ্দিন রানা।

Exit mobile version