
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রাত ১২টায় নাসিরনগর ছাতিয়াইন রোডের চাপড়তলার পশ্চিম পাশের্^। আহত জাহাঙ্গীর হাসান জানান, আমি মোবাইল ফোনে কথা বলার জন্য নিজ বাড়ি হতে বেড় হয়ে রাস্তায় আসতেই একদল লোক আমার গলায় ধারারো ছুরি দিয়ে আঘাত করে। পরে আমার চিৎকারে ডাকাতদল পালাতে শুরু করলে আমিও তাদের পেছনে দৌড়াতে শুরু করি। পরে একজনকে আমি ধরতে সক্ষম হই। কিন্তু অন্য ডাকাতরা আমায় রামদা দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। তখন গ্রামবাসী এসে ডাকাতকে ধরে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। পরে চেয়ারম্যান নাসিরনগর থানায় তাকে সফোর্দ করে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর(ওসি) জানায়, আটককৃত ফারুক(৩৫) ডাকাত শাহাজাদপুর ইউনিয়নের খাসরসুলপুর গ্রামের মাধবপুর থানার মৃত জজ মিয়ার ছেলে। সে ডাকাত কিনা বিষয়টি এখনো নিশ্চিত নয়।