The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ট্রাক্টরচাপায় দুইজন নিহত

নাসিরনগর উপজেলায় ট্রাক্টরচাপায় আলী শাহ (৬০) ও করিম শাহ (৫২) নামে ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ধনকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তারা হলেন- মো. মাইনুদ্দিন (৪০), মাহফুর মিয়া (৫০) ও মারিয়া জান্নাত (১০)।

স্থানীয়দের বরাত দিয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, দুপুর আড়াইটার দিকে ধনকুড়া এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আলী শাহ মারা যান।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আহত করিম শাহ মারা যান।

Exit mobile version