The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

নাসিরনগরে ভারতে বাংলাদেশের পতাকার অবমাননা, জঙ্গিবাদী সংগঠন ইসকন নিষিদ্ধকরণ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত, নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দরবার শরীফের পীর মাশায়েখসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি পীরজাদা মাওলানা সিরাজুল ইসলাম কনা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা গোলাম মোহাম্মদ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দাতঁমন্ডল এরফানিয়ার আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বুড়িশ্বর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম আজিজি, মাওলানা সৈয়দ ওয়ালী হায়দার, মাওলানা মাসুদ হোসাইন ভূইয়া, উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মীর মো. জাকির হোসাইন, উপজেলা যুবসেনার নেতা মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী, মো. মাজহারুল হক রাব্বি পাঠান, জুবায়ের আহমেদ, মোখলেছুর রহমান, মো. শাহজাহান আমীর, শেখ ছায়েদুল হক, মাওলানা আবু জামাল, রায়হানুল আজিজিসহ আলেম ওলামা ও পীর মাশায়েখরা।

Exit mobile version