
আলোচনা শেষে উপস্থিত নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পূর্বভাগ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারীরা গোপন ব্যালট বক্সে তাদের ভোটের মাধ্যমে ইউনিয়নরে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। মোঃ দুলাল মিয়া সভাপতি,মোঃ সাইফুল ইসলাম সেক্রেটারী ও আব্দুস সুবহান সাংগঠনিক সম্পাদককে নির্বাচন করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। পরবর্তী ১৫ দিনের মধ্যে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।