
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ এরপর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে কলেজের সকল কার্যক্রম উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একবিংশ শতাব্দীর মোকাবেলায় নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলার জন্য জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পাশাপাশি ভালো মানুষের গুণাবলি অর্জন করতে হবে। স্বপ্ন দেখতে হবে অনেক বড় হওয়ার, সেই স্বপ্ন কাজে লাগানোর নিয়মিত পড়াশুনা করতে হবে। তাহলে তোমাদের অভিভাবক তথা তোমরা ও সমাজ আলোকিত হবে। তিনি আরো বলেন, জেলায় নারী শিক্ষা প্রসারে বেসরকারি প্রতিষ্ঠানটি অনবদ্য অবদান রাখছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ পার্থ তলাপাত্র।
প্রভাষক ইভা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক শাহ মোঃ ইয়াছিন, হাজী মুছা ইসলাম, তাহের উদ্দিন ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আইরিন সুলতানা স্মিতা, মাহবুবুল ইসলাম, মমতাহেনা বেগম তিথি, মাইমুনা ইসলাম মাহি, তামান্না আক্তার, শেখ ফাতেমা খাতুন, জিনাত রোকেয়া।