
নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম আন্তর্জাতিক নারী দিবস পালনে নারী মেলার আয়োজন করে। বুধবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিন ব্যাপী এ মেলা হয়। এ উপলক্ষে আলোচনা সভাও হয়। জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র নায়ার কবির,
মেলায় নারীদের হাতের তৈরী বিভিন্ন পন্যের ১৫টি স্টল খোলা হয়। অতিথিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট আবৃতিকার বাছির দুলাল।