
গত ২রা জানুয়ারী ঢাকা অফিসার্স ক্লাবে এই বিয়ের অনুষ্ঠানটি হয়। বিয়ে অনুষ্ঠানটি ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় বসবাসকারী বিশিষ্ট ব্যাক্তিবর্গের মিলন মেলায় পরিনত হয়। এছাড়া দেশের বিশিষ্ট ব্যাক্তিগনও এই অনুষ্ঠানে যোগ দেন।
সংসদ সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি,পদস্থ সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন এই অনুষ্ঠানে। জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি,তার পতœী উম্মে সালমা,ছোট ভাই মো: শাহআলম,ডা: ফখরুল আলম আশেক,পুলিশের এএসপি আমিরুল আলম অতিথিদের স্বাগত জানান। বিয়ে অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের মধ্যে রয়েছেন ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য, সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব: এ বি তাজুল ইসলাম এমপি,সাবেক আইজিপি কুতুবুর রহমান,সাবেক এমপি এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মিজানুর রহমান,ডিআইজি তৌফিক আহমেদ,ডিআইজি সায়েদুর রহমান,সাবেক এমপি আবদুল খালেক, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড: রফিকুল ইসলাম,সাবেক সচিব মিজানুর রহমান,সাবেক যুগ্ম সচিব নাজমুল হাই,ধানমন্ডি থানা আওয়ামীলীগের সভাপতি মো: কামাল আহমেদ,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন,সহ-সভাপতি তাজ মো: ইয়াছিন,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট কামরুজ্জামান আনসারী,কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন মহি, কেন্দ্রীয় যুবলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার রায়,প্রকৌশলী শামসুল আলম প্রমুখ।
এছাড়া বিয়ে অনুষ্ঠানে বেশ কয়েকজন সচিব,উপ-সচিবসহ পদস্থ সরকারী কর্মকর্তাগন এবং দেশের ১৩ জন জেলা পরিষদ চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্যগন যোগ দেন।