The voice of Brahmanbaria || Local news means the world is

নানা আয়োজনে আখাউড়ায় পহেলা বৈশাখ উদযাপন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ কে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দরা বাঙালির ঐতিহ্য উপকরণ ব্যানার, ফেষ্টুন এবং বিভিন্ন রঙ-বেরঙের প্রতীকী শোভাকারে উপজেলা চত্বর থেকে শতশত মানুষের উপস্থিতিতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে।

মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ভুঁইয়া, আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল মমিন বাবুল, যুব উন্নয়ন কর্মকর্তা মুসলে উদ্দিন, উপজেলা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি নেসার খলিফা।

মঙ্গল শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে এক সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বর্ষবরণ উপলক্ষে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়। মেলায় শিশুদের খেলনা সামগ্রীর দোকান দেখা যায়। মেলায় বিভিন্ন বয়সী মানুষের সরব উপস্থিত ছিল চোখে পড়ার মত।

Exit mobile version