The voice of Brahmanbaria || Local news means the world is

নাগরিক সেবার মান বৃদ্ধির জন্য পৌর পরিষদসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করতে হবে — পৌর মেয়র নায়ার কবির

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিক সভা পৌর ভবনে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ ফেরদৌস মিয়া, মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, শাহ মোঃ শরীফ ভান্ডারী, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌর এলাকার রাস্তাঘাটের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে পৌর প্রকৌশলী বিভাগ সুচারুভাবে কাজ করতে হবে। কোন রকম অনিয়ম করা যাবে না। তিনি এ সময় নাগরিক সেবার মান বৃদ্ধির জন্য পৌর পরিষদসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের একযোগে কাজ করার আহবান জানান।

Exit mobile version