
বৃহস্পতিবার (৩/১১) বিকাল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে আয়োজিত উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম।
এ সময় নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলাউদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন নসু, নারায়নপুর ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মেহেদি হাসান, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সঞ্জয় সাহা, এড. সুজিত দেব, এড. বিনয় চক্রবর্তী, স্থানীয় সুশীল মহলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, জনপ্রতিনিধিগণ, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, রাজনীতিবিদগণ সহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।