The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর সরকারী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা পজিটিভের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে, নবীনগরে স্বাস্থ্যখাতে সক্ষমতা বৃদ্ধির জন্য উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ১০ টি অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটারসহ অন্যান্য স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে নবীনগর উপজেলা পরিষদ।আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবীবুর রহমানের হাতে এ সব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব সভাপতি জালালউদ্দিন মনির, সাংবাদিক মিঠু সুত্রধর পলাশ, আবু কাউসার, দেলোয়ার হোসেন প্রমুখ।
একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের ইমাম, প্রতিবন্ধী, এতিম, বিধবা, ভিক্ষুক, শ্রমিক ও করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রান সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামতের জন্য ডেউটিন ও নদগ অর্থ বিতরণ করা হয়।

Exit mobile version