
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার বেগম এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা।
সভাপতির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী বলেন, “শিক্ষকরা সমাজ গঠনের কারিগর। তাঁদের অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ের উন্নয়নে তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠা নতুনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার আলো ছড়িয়ে সমাজে অমূল্য অবদান রেখেছেন। তাঁদের কর্মপ্রয়াসেই আজকের প্রজন্ম আলোকিত হচ্ছে। শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল থেকে সৎ নাগরিক তৈরিই শিক্ষকদের সর্বোচ্চ অর্জন।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।