
আজ বৃহস্পতিবার ভোর রাতে ভোলাচং চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে কাজল মিয়ার রান্না ঘর থেকে চুরি যাওয়া পিতলের মূর্তি সহ যাবতীয় মালামাল গুলি উদ্ধার করেন পুলিশ।
এর আগে ঠাকুর বাড়ির শিক্ষক মানিক চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার নবীনগর থানায় অজ্ঞাত আসামী দিয়ে একটি মামলা দায়ের করেন।তারই প্রেক্ষিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল সহ ঘটনায় জড়িত ৫জন কে আটক করে।
শিক্ষক মানিক চক্রবর্তী বলেন, গতকাল ভোর রাতে চুরি হওয়ার পর নবীনগর থানার আন্তরিকতায় আজ ভোর রাতেই আমাদের প্রাচীন দেবমূর্তি গুলি উদ্ধার করেছে । আমি সহ আমাদের পরিবার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই ।
নবীনগর ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,”ঘটনার পরই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে সারা রাত অভিযান চালিয়েছে। সারারাত আমরা ঘুমাইনি। ঘটনায় সব চুরাই যাওয়া মালামাল সহ ৫জনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।