
জানা গেছে, নবীনগর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও এবং সর্বশেষ থানা বিএনপির তিন তিনবারের (৯১, ৯৮ ও ২০০৪ সালে) সাবেক সাধারণ সম্পাদক মো. মলাই মিয়া বিগত ২০১৪ সালে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন। ওইসময় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাঁর দলীয় প্রাথমিক সদস্য পদসহ তাঁকে দল থেকে বহিস্কার করা হয়।
এদিকে বহিস্কারাদেশ প্রত্যাহার চিঠির প্রাপ্তি স্বীকার করে মো. মলাই মিয়া বলেন,‘বহিস্কারাদেশ প্রত্যাহার করায় আমি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এখন অতীতের সব ভুলভ্রান্তি ভুলে গিয়ে আমরা দলের সকলকে নিয়ে সর্বশক্তি দিয়ে দলকে শক্তিশালী করে গড়ে তুলবো।’