The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগর প্রেসক্লাবের নব-নির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করেছেন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের নব-নির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করেছেন। আজ
শুক্রবার দুপুরে  নবীনগর প্রেস ক্লাবের সাবেক  সভাপতি ও সাধারণ সম্পাদক নব-নির্বাচিত সভাপতি জালাল উদ্দীন মনির ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফকে তাদের দায়িত্বভার বুঝিয়ে দেন।
দায়িত্বপ্রদান অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মাহাবুব আলম লিটন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল নব-নির্বাচিত কমিটির শুভ কামনা করে বিদায়ী বক্তব্য প্রদান করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, তাজুল ইসলাম চৌধুরী আরিফুল ইসলাম মিনহাজ, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সহকারী অধ্যাপক আই কে ইব্রাহীম, প্রভাষক দেলোয়ার হোসেন মোহাম্মদ হোসেন শান্তি প্রমুখ।
এছাড়াও প্রেসক্লাবের প্রিন্ট ও ইলিকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Exit mobile version