
তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক, হত্যা মামলা সহ সর্বমোট ৮টি মামলা রয়েছে বলে জানান ওসি। আহত এসআই রেজাউল করিমসহ তিন পুলিশকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি ইমতিয়াজ বলেন, একদল সশস্ত্র ডাকাত আওয়াল সেতু এলাকার মহেশ রোডে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছলে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের ঘটনায় নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।