
একই তারিখ ১৪:৫০ ঘটিকার সময় এএসআই/ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে নবীনগর থানা পুলিশের একটি দল শ্রীরামপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রবিন (৩০) পিতা-আব্দুর রউফ মাষ্টার, সাং-শ্রীরামপুর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়ার বসত ঘর তল্লাশি করে ৭৮ পিছ ইয়াবা উদ্ধার করেন। আসামী রবিন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
উল্লেখিত একই তারিখ ২০:২০ ঘটিকার সময় শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই/মোঃ রেজাউল করিম নাটঘর ইউপি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে আসামী মোঃ দুলাল মিয়া (৩০) পিতা-মৃত মোঃ শহীদ মিয়া, সাং-নাটঘর উত্তর পাড়া, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে তার দোকান ঘর হতে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করেন।