
বুধবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল।
তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশ কর্মকর্তারা অভিযান শুরু করেন। শিগগিরই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এর আগে বুধবার বিকালে উপজেলার সাত মোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দশমোড়া গ্রামে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন স্বপ্না। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে সোহাতা মোড়ে তাকে হত্যা করে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় গভীর রাতে নিহতের বড় ভাই আমীর হোসেন বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেন। স্বপ্নার বাড়ি উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারো গ্রামে।