
সংগঠনের সকলের ভরসা পেয়ে নিহত জয়নালে স্ত্রী রুখসানা বেগম কান্না জড়িত কন্ঠে দ্রুত তার স্বামী হত্যার আসামীদের গ্রেফতারে দাবী করেন এবং এই সংগঠন তাদের পরিবারের পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরামের মত যদি সবাই অন্যায় অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় তবে অচিরেই নবীনগর দূর্নীতি ও অপরাধ মুক্ত হবে।
সহায়তা প্রদান সময় সভাপতি সফিকুল ইসলাম শফিক নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তার দুচোখের পানি ছেড়ে দিয়ে বলেন,যে মা তার সন্তান হারিয়েছে তিনি বুজেন তার বেদনা কত,যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে তিনি বুজেন তার স্বামী হারানোর যন্ত্রণা কত।তাছাড়া তিনি আরো বলেন, নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম সর্বদা অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিবেন সে যে কেউ হোক না কেন,আমি চাইব বর্তমান সংসদ সদস্য জনাব এবাদুল করিম বুলবুল শক্ত হাতে এই সকল অপরাধীদের দমনে যথাযথ কর্তৃপক্ষকে আদেশ প্রদান করবেন।
