
মঙ্গলবার (২৪/৮) দুপুরে জনতা দু’জনকে ইয়াবাসহ হাতেনাতে ধরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে গ্রেফতার করেন। তাদের কাছে ৫৯৬ পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেব সহ দুইজন পালিয়ে যায়। ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের বিশেষ অভিযানের সময় মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা হবে।