The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে স্মাট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন


মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় আগ্নেযাস্ত্রের স্মাট্ ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্টে সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাাপ্তির বিষয়টি সরকারের ডিজিটাল পদ্বতীর আওতায় নিয়ে এসেছে। তারই ধারাবহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আগ্নেযাস্ত্রের স্মাট্ ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্টে সিস্টেমটি গতকাল রবিবার (০২/১১) নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

এর পূর্বে জেলা প্রশাসক ইব্রাহিমপুর মধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কেন্দ্র, নারায়নপুর কমিউনিটি প্রাঃবিঃ বিদ্যালয়,স্থানীয় এনজিও হোপ,নবীনগর পৌরসভা,নবীনগর থানা পরিদর্শন এবং উপজেলার মাদ্রাসাসহ ৫৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌরমেয়র অ্যাডভোকেট শীব শঙ্কর দাস, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইস চেয়ারম্যান শিউলী রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেন,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

Exit mobile version