The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে সেচ্ছাসেবকলীগের প্রতিষ্টা বার্ষিকী পালিত

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সেচ্ছাসেবকলীগের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ টার নবীনগর উপজেলা

আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান। আহব্বায়ক সালাউদ্দিন বাবুর সভাপতিত্তে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব , উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামীলীগের যুবও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি সামস আলম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল রুমান, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক উমর ফারুক প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়।

Exit mobile version