The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে সাপের কামড়ে উজ্জল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গত মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ভৈরব এলাকায় তার মৃত্যু হয়।
নিহত উজ্জল মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় উজ্জল মিয়াকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। রাত ৯টার দিকে উজ্জল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার পথে ভৈরব এলাকায় তার মৃত্যু হয়।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাকি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরীও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।
Exit mobile version